1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

পটুয়াখালীর ৪ টি আসনেই পাঁচ উপজেলা চেয়ারম্যান নৌকা’র মাঝি হতে চান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৭২ বার পঠিত

পটুয়াখালীর ৪ টি আসনেই পাঁচ উপজেলা চেয়ারম্যান নৌকা’র মাঝি হতে চান।

বিশেষ প্রতিনিধি,

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি আসনেই পাঁচ জন উপজেলা চেয়ারম্যন নৌকা’র টিকিটের জন্য মনোনয়ন কিনে দলীয় সংসদীয় নির্বাচন বোর্ডে মনোনয়ন দাখিল করেছেন।
পটুয়াখালী-১(সদর-মির্জাগঞ্জ-দুমক) আসনে আওয়ামীলীগের নৌকা’র টিকিট পেতে দলীয় নির্বাচন বোর্ডে মনোনয়ন জমা দিয়েছেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার। একই আসনে দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন দুমকি উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার। এ ছাড়া পটুয়াখালী-৩ ( গলাচিপা- দশমিনা) আসনে দলীয় মনোনয়ন কিনে দলের নির্বাচনী বোর্ডে দাখিল করেছেন দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সদস্য মো. আব্দুল আজিজ। পটুয়াখালী-২ ( বাউফল) আসনে দলীয় বোর্ডে মনোনয়ন দাখিল করেছেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মোতালেব হাওলাদার৷ পটুয়াখালী-৪ ( কলাপাড়া- রাঙ্গাবালী) আসনে মনোনয়ন কিনে নৌকা পতে মনোনয়ন জমা দিয়েছেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি এস এম রাকিবুল আহসান।
আওয়ামীলীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী পাঁচ উপজেলা চেয়ারম্যান এখন ঢাকায় অবস্থান করছেন। তারা জোর লবিং চালাচ্ছেন বলে তাদের সমর্থক কর্মীরা জানান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর