1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বাগমারায় পরকীয়ার জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৯০ বার পঠিত

বাগমারা উপজেলায় নরদাশ ইউনিয়নের হাট মাধনাগরে বিয়ের দাবিতে মোছাঃ মরিয়ম আক্তার ( শান্তা) (২০) নামের এক গৃহবধূ পরকীয়ার জেরে  প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে। মঙ্গলবার (২ জুলাই ২০২৪ ) বাগমারা উপজেলার হাটমাধনাগর গ্রামে এ ঘটনা ঘটে।

মোছাঃ মরিয়ম আক্তার (শান্তা) ও তার প্রেমিক শফিকুল ইসলামের বাড়ী একই গ্রামে। শফিকুল ইসলাম ওই গ্রামের খোরশেদ আলীর ছেলে। প্রেমিকা মরিয়ম আক্তার (শান্তা) ওই গ্রামের বাবুল হোসেন মেয়ে। তিন বছর পূর্বে মোছাঃ মরিয়ম আক্তার (শান্তার) বিবাহ হয়েছে। হাটগাঙ্গোপাড়া বাজারের জৈনিক ব্যক্তির সঙ্গে সেখানে তার বর্তমান স্বামী রয়েছে।

মোছাঃ মরিয়ম আক্তার (শান্তা) জানান, দীর্ঘ ৮ বছর ধরে তাদের পরকীয়ার সম্পর্ক হয়েছে। দফায় দফায় শারীরিক সম্পর্ক ও হয়েছে তাদের মধ্যে। শফিকুল ইসলাম বিয়ে করবে বলে আসতে বলে তার বাড়ীতে। সে এখন বাড়ী থেকে পালিয়ে গিয়েছে। একারণে তিনি দুপুর থেকে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। এসময় শফিকুল ইসলাম  ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর